Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » বিয়ে বাড়ির চিকেন রোস্টের রেসিপি
    রান্না

    বিয়ে বাড়ির চিকেন রোস্টের রেসিপি

    জানুয়ারি ১৯, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    chicken
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিয়ে বাড়ির দাওয়াতে ঢুকলেই যে সুগন্ধটা সবার আগে মন কেড়ে নেয়, সেটা নিঃসন্দেহে চিকেন রোস্টের। লালচে ঝকঝকে রং, নরম মাংস আর মসলার ভারসাম্য। এক প্লেট চিকেন রোস্ট মানেই উৎসবের স্বাদ। এমন স্পেশাল স্বাদ পেতে কি সত্যিই বিয়ের নিমন্ত্রণের অপেক্ষা করতে হবে? মোটেই না। ঘরের সাধারণ উপকরণ আর একটু যত্ন থাকলেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় বিয়ে বাড়ির মতো পারফেক্ট চিকেন রোস্ট। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরেই তৈরি করবেন সেই চেনা, লোভনীয় স্বাদ।

    উপকরণ

    মুরগির ২টি- ৮ টুকরা

    টক দই- আধা কাপ

    পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ

    কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ

    আদা- ২ চা চামচ

    রসুন- দেড় চা চামচ

    ধনিয়া গুঁড়া- আধা চা চামচ

    জিরা গুঁড়া- ১ চা চামচ

    বেরেস্তার জন্য কাটা- পেঁয়াজ ১ কাপ

    কাঁচা মরিচ- ৫-৬ টি

    বাদাম বাটা- ১ টেবিল চামচ

    গোল মরিচ গুঁড়া- সামান্য

    আলু বোখারা- ২টি

    জায়ফল- সামান্য

    জয়ত্রী- সামান্য

    দারুচিনি- ২-৩ টুকরা

    সাদা এলাচ- ৪টি

    জর্দার রং- সামান্য

    লবণ- পরিমাণমতো

    চিনি- ১ চা চামচ

    ঘি- ১ কাপ

    মাওয়া- ১ টেবিল চামচ

    লেবুর রস- ১ চা চামচ

    কিশমিশ- ১ মুঠো।

    প্রণালী

    প্রথমে মুরগির টুকরাগুলো পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এরপর মুরগির টুকরাগুলো টক দই, আদা, রসুন, ধনিয়া, জিরা, লেবুর রস ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট ঢেকে রাখুন।

    এবার একটি কড়াইতে তেল গরম করে প্রথমে তাতে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে তুলে রেখে দিন। এবার অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে মুরগির টুকরাগুলো মাখানো মসলা থেকে ঝেড়ে তুলে অল্প আঁচে হালকা ভেজে নিন। ভাজা হয়ে গেলে এর সঙ্গে পেঁয়াজ, কাঁচা মরিচ বাটা ও বাটিতে থাকা মাখানো মসলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিন।

    এবার চিনি, আলুবোখারা, কিশমিশ এবং কাঁচা মরিচ বাদে বাকি সব মসলা দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে ১ কাপ গরম পানি দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে পেঁয়াজ বেরেস্তা, চিনি, আলু বোখারা, কিশমিশ এবং আস্ত কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ অল্প আঁচে দমে রাখতে হবে। রোস্টের পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো বিয়ে বাড়ির মজাদার চিকেন রোস্ট।

    পুঁজিবার্তা

    চিকেন রোস্ট রান্না

    সম্পর্কিত খবর

    কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে মসলার গুণাগুণ

    জুলাই ২২, ২০২৬

    সুস্বাদু ডিমের সালাদ রেসিপি

    মে ১, ২০২৬

    সুস্বাদু জিলাপি পিঠার রেসিপি

    এপ্রিল ২৮, ২০২৬

    চিকেন স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপি

    এপ্রিল ২৮, ২০২৬

    রেস্তোরাঁ স্টাইলে ঝটপট তৈরি করুন ‘চিকেন ডাকবাংলো’

    এপ্রিল ২৭, ২০২৬

    গরুর কাকোরি কাবাবের রেসিপি

    এপ্রিল ২৭, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    এইচএসসি পাসেই ৫০০ জনকে চাকরি দেবে আড়ং

    সেপ্টেম্বর ২০, ২০২৬

    আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটি সেলস…

    অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে আরএফএল গ্রুপ

    সেপ্টেম্বর ২০, ২০২৬

    আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার…

    এইচএসসি পাসে চাকরি দেবে মিনিস্টার হাই-টেক পার্ক

    সেপ্টেম্বর ২০, ২০২৬

    মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অ্যান্ড মার্কেটিং…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.