আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৭ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: এক্সপোর্ট
লোকবল নিয়োগ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ /এমএসসি বা বিএসসি
অন্যান্য যোগ্যতা: রপ্তানি বিষয়ে ভালো জ্ঞান
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: গাজীপুর (কালীগঞ্জ)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: আরএফএল (RFL) ইন্ডাস্ট্রিয়াল পার্কে আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও রাতের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকিযুক্ত), প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ, প্রাণ-আরএফএল (PRAN-RFL) আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬
