Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » সুস্বাদু জিলাপি পিঠার রেসিপি
    রান্না

    সুস্বাদু জিলাপি পিঠার রেসিপি

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Jilapi Pitha
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জিলাপি তো বুঝলাম কিন্তু জিলাপি পিঠা? সেটা আবার কি? তবে জিলাপি খেলেও কখনো কি এর পিঠা খেয়েছেন? আমার মতো আপনাদেরও হয়তো কপাল কুঁচকে গেছে এই পিঠার নাম শুনে। তবে খেতে অসাধারণ এই জিলাপি পিঠা।

    শীত আসতেই ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে যায়। যদিও শীতকালেই বাহারি সব পিঠার স্বাদ নেয়া যায়। তবে জিলাপি পিঠা খেয়েছেন কখনো? নরম তুল তুলে দারুন স্বাদের এই পিঠা একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন এই পিঠা। এখনই সময় বাহারি সব পিঠার স্বাদ নেওয়ার।

    তাই দেরি না করে ঝটপট জেনে নেয়া যাক জিলাপি পিঠার সহজ রেসিপি-

    উপকরণ

    • ১. তরল দুধ ২ কাপ
    • ২. সামান্য লবণ
    • ৩. ঘি ২ টেবিল চামচ
    • ৪. সুজি ১ কাপ
    • ৫. ময়দা ১ টেবিল চামচ
    • ৬. চিনি ২ কাপ
    • ৭. পানি ২ কাপ
    • ৮. এলাচ ৩-৪টি
    • ৯. দারুচিনি ২-৩ টুকরো
    • ১০. তেল পরমাণমতো।

    প্রণালী

    প্রথমে চুলায় প্যান বসিয়ে দুধের সঙ্গে সামান্য লবণ ও ঘি ১ টেবিল চামচ মিশিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে অল্প অল্প করে সুজি দিয়ে দিন। ২-৩ মিনিট সেদ্ধ করে নামাতে হবে। গরম থাকতেই সুজির সঙ্গে ১ টেবিল চামচ পরিমাণ ময়দা ও ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মেখে নরম ডো তৈরি করে নিন। সুজির ডো শক্ত মনে হলে সামান্য তরল দুধ আর নরম মনে হলে সামান্য ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার চুলায় প্যান বসিয়ে তাতে চিনি, পানি, এলাচ ও দারুচিনি মিশিয়ে সিরা তৈরি করে নিতে হবে। ৩-৪ বার ফুটে উঠলেই চুলা থেকে সিরা নামিয়ে রাখুন। সিরা খুব বেশি ঘন হলে পিঠার মধ্যে ঢুকবে না। তাই পাতলা থাকতেই সিরা নামিয়ে নিন।

    এবার অল্প করে ডো নিয়ে লম্বা দড়ির মতো করে বানিয়ে তা পেঁচিয়ে জিলাপির আকৃতি দিন। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিতে হবে। সবগুলো জিলাপি তৈরি হয়ে গেলে গরম তেলে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে তুলতে হবে। এবার বড় ছড়ানো প্যানে/সার্ভিং ডিশে গরম সিরা নিয়ে তাতে ভেজে নেওয়া পিঠাগুলো ভিজিয়ে দিন। অল্প সময় পর একবার পিঠাগুলো উল্টে দিয়ে সিরার মধ্যে পিঠাগুলো রেখে দিতে হবে ২/৩ ঘণ্টা। তাহলে পিঠাগুলো সিরায় ভিজে ফুলে নরম হয়ে যাবে।

    এই পিঠা ভেজে নেওয়ার পর সিরায় না দিয়ে দুধে ভিজিয়েও খাওয়া যাবে। যার যেভাবে পছন্দ। সবশেষে পরিবেশন করুন সুস্বাদু জিলাপি পিঠা।

    রান্না

    জিলাপি পিঠা রান্না

    সম্পর্কিত খবর

    কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে মসলার গুণাগুণ

    জুলাই ২২, ২০২৬

    সুস্বাদু ডিমের সালাদ রেসিপি

    মে ১, ২০২৬

    চিকেন স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপি

    এপ্রিল ২৮, ২০২৬

    রেস্তোরাঁ স্টাইলে ঝটপট তৈরি করুন ‘চিকেন ডাকবাংলো’

    এপ্রিল ২৭, ২০২৬

    গরুর কাকোরি কাবাবের রেসিপি

    এপ্রিল ২৭, ২০২৬

    ওটস দিয়ে বার্গার তৈরির রেসিপি

    এপ্রিল ২৬, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ভ্যাট বিভাগে চাকরি দেবে হোন্ডা

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির ভ্যাট বিভাগ…

    ইউসিবি ব্যাংকে চাকরি

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি…

    নগদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.