উপকরণ:
- গরুর কিমা ১ কেজি
- কাঁচা পেঁপেবাটা ২ টেবিল চামচ
- পেঁয়াজবাটা ১ কাপ
- আদাবাটা ১ টেবিল চামচ
- রসুনবাটা ১ টেবিল চামচ
- টক দই আধা কাপ
- কাঁচা মরিচবাটা ১-২ চা চামচ
- ধনেগুঁড়া ১ চা-চামচ
- জিরাগুঁড়া ১ চা চামচ
- গরমমসলার গুঁড়া ১ চা চামচ
- জয়ফল ও জয়ত্রীর গুঁড়া আধা চা-চামচ
- লবণ স্বাদমতো
- কেওড়া জল ১ চা–চামচ
- গোলাপজল ১ চা-চামচ
- ঘি ৩ টেবিল চামচ
প্রণালি:
একটি বড় বাটিতে গরুর কিমার সঙ্গে কাঁচা পেঁপেবাটা ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পেঁয়াজবাটা, আদা-রসুন, টক দই, কাঁচা মরিচবাটা, সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে মসৃণভাবে মেখে নিন। শেষে কেওড়া জল ও গোলাপজল মিশিয়ে ঢেকে অন্তত ৬ ঘণ্টা বা রাতভর ফ্রিজে রেখে দিন। মেরিনেট করা কিমা থেকে লম্বাটে ও চ্যাপটা কাবাব তৈরি করুন। ভারী ফ্রাইপ্যানে ঘি গরম করে খুব কম আঁচে ধীরে ধীরে কাবাবগুলো সেঁকুন। দুই পাশ সোনালি বাদামি হলে নামিয়ে নিন।
