ডিমের সালাদ খেতে খুবই সুস্বাদু। তাই আজ ঝটপট তৈরি করে ফেলুন এই মজাদার সালাদ। খুব কম সময়ে ডিমের সালাদ তৈরি করতে জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন ডিমের সালাদ।
উপকরণ:
- ২টি ডিম,
- টমেটো একটি,
- শসা এক টেবিল চামচ,
- কাজুবাদাম ৬টি,
- শুকনো মরিচ ২টি,
- ঘি এক টেবিল চামচ,
- ধনেয়া পাতা,
- পিংক সল্ট সামান্য এবং
- গোলমরিচ গুঁড়া পরিমাণমতো।
প্রণালি: প্রথমে ডিম সেদ্ধ করে নিন। এবার ডিম, শসা কিউব করে কেটে নিন। এরপর ব্লেন্ডারে টমেটো, কাজুবাদাম ও শুকানো মরিচ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার একটি বাটিতে ডিম, শসা নিয়ে তার ওপর টমেটো পেস্ট দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। শেষে ধনেয়াপাতা কুচি, পিংকসল্ট ও গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।
