উপকরণ
- গরুর মাংস (চর্বি ও হাড় ছাড়া ১ ইঞ্চি কিউব করে কাটা): দেড় কাপ
- সয়াবিন বা জলপাই তেল: ২ টেবিল চামচ
- রসুন: ১ কোয়া (থেঁতলে নেওয়া)
- বিফ স্টক: পৌনে এক কাপ
- বেদানার রস: সোয়া কাপ (ইচ্ছা)
- লবণ: স্বাদ অনুযায়ী
- ওরেগানো পাউডার: সোয়া চা-চামচ
- মাশরুম: ১ কাপ
- পেঁয়াজ কুচি: ১ কাপ
- কর্ন (ভুট্টার দানা): সোয়া কাপ
- মটরশুঁটি (খোসা ছাড়ানো): সোয়া কাপ
- কর্নফ্লাওয়ার: ২ চা-চামচ
- পানি: ২ টেবিল চামচ
- লেমন জেস্ট বা লেবুর খোসার সবুজ অংশের কুচি: ১ চা-চামচ
- গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ
প্রণালি
- মাংসের টুকরাগুলোতে ১ চা-চামচ কর্নফ্লাওয়ার মাখিয়ে ১ টেবিল চামচ তেলে বাদামি করে ভেজে নিন।
- প্যানে বাকি তেল ও রসুন দিয়ে ১ মিনিট ভাজুন।
- এবার একে একে বিফ স্টক, বেদানার রস, লেমন জেস্ট এবং অরিগেনো দিয়ে ২ মিনিট সেদ্ধ করুন।
- মাংস দিয়ে লবণ দিন এবং দেড় ঘণ্টা কম আঁচে ঢেকে রান্না করুন।
- অন্য একটি প্যানে সামান্য মাখন দিয়ে পেঁয়াজ কুচি বাদামি করে ভাজুন এবং তাতে কিছুটা মাশরুম এবং গোলমরিচের গুঁড়া দিয়ে রান্না করুন ১ মিনিট।
- বাকি সবজিগুলো দিয়ে আরও ২-৩ মিনিট ভেজে নিন।
- সবজিগুলো বিফ স্টকে দিয়ে দিন।
- সবজিগুলো সেদ্ধ হয়ে এলে ২ টেবিল চামচ পানিতে ১ চা-চামচ কর্নফ্লাওয়ার গুলে স্টুতে দিয়ে আস্তে আস্তে নাড়ুন।
- বলক এসে গেলে নামিয়ে নিন।
