Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » খাসির মাংস দিয়ে কোরমা তৈরির সহজ রেসিপি
    রান্না

    খাসির মাংস দিয়ে কোরমা তৈরির সহজ রেসিপি

    এপ্রিল ৪, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Goat meat
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাড়িতে বাাড়িতে চলে রান্নার আয়োজন। মুরগি, গরুর নানা পদের পাশাপাশি উৎসবের দিনটিতেও বাড়িতে তৈরি করতে পারেন সুস্বাদু খাসির মাংসের কোরমা। এছাড়া ঠান্ডা আবহাওয়ায় ভাত বা পোলাওয়ের সাথে এই সুস্বাদু পদ একদম জমে যাবে।

    প্রতিদিনের রান্নার স্বাদ একটু পাল্টে নিতে চাইলে অতিরিক্ত ঝাল বা মশলার পরিবর্তে সাদা ভুনা বা কোরমা তৈরি করতে পারেন। তাই আর দেরি না করে চলুন জেনে নিই সহজ উপায় খাসির মাংস দিয়ে কোরমা তৈরির রেসিপি—

    উপকরণ:

    • খাসির মাংস – ২০ টুকরা
    • আদা পেস্ট – ৩ চা চামচ
    • রসুন পেস্ট – ২ চা চামচ
    • পেঁয়াজ পেস্ট – ২ চা চামচ
    • সাদা ও কালো গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ
    • জিরা ও ধনিয়া গুঁড়া – ১ চা চামচ
    • লবঙ্গ – ৪টি
    • চিনি – ১ চা চামচ
    • লবণ (পরিমাণমতো)
    • সরিষার তেল – ১ কাপ
    • পেঁয়াজ (কিউব করে কাটা) – ৬টি
    • দারুচিনি (ছোট টুকরা) – ৪টি
    • সবুজ এলাচ – ৩টি
    • কাঁচামরিচ – ৪টি
    • তেজপাতা – ৪টি
    • লেবুর রস – ১ চা চামচ
    • তরল দুধ – ২ কাপ (মাংস সেদ্ধ করার জন্য)
    • বেরেস্তা – ১ কাপ
    • ঘি – ২ টেবিল চামচ

    প্রস্তুত প্রণালী:

    প্রথমে পরিষ্কার করা খাসির মাংস কিউব করে কাটা পেঁয়াজ, আস্ত দারুচিনি ও এলাচ, কাঁচামরিচ, লেবুর রস, গোলমরিচ গুঁড়া, ঘি ও বেরেস্তা বাদে বাকি সব উপকরণ দিয়ে মেখে ১ ঘণ্টা মেরিনেশনে রাখুন।একটি সসপ্যান চুলায় গরম করে তাতে সরিষার তেল দিন।তেল গরম হলে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিন এবং হালকা বাদামি রঙ ধরার অপেক্ষা করুন।এরপর এতে দারুচিনি ও এলাচ দিয়ে নেড়ে দিন এবং সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভাজুন।মেরিনেট করা মাংস (সব উপকরণ দিয়ে ১ ঘণ্টা মেরিনেট করা) সসপ্যানে ঢেলে দিন এবং ৫ মিনিট নাড়াচাড়া করুন।এবার কাঁচামরিচ দিয়ে দিন এবং মাংসের নিজস্ব পানিতেই সেদ্ধ হতে দিন। কিছুটা সেদ্ধ হলে ফুটন্ত গরম দুধ যোগ করুন।হালকা আঁচে সসপ্যান ঢেকে দিয়ে অপেক্ষা করুন মাংস ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত।মাংস ভালোভাবে সেদ্ধ হলে এবং ঝোল ঘন হয়ে এলে এতে লেবুর রস, গোলমরিচ গুঁড়া, ঘি ও বেরেস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে ফেলুন।
    ভাত, পোলাও, রুটি, লুচি বা ভেজিটেবল রাইসের সাথে গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু খাসির কোরমা। সহজ রেসিপিতে মজার খাবার তৈরি করুন আর উপভোগ করুন পরিবারের সঙ্গে!

    রান্না

    খাসির মাংস দিয়ে কোরমা তৈরির সহজ রেসিপি রান্না

    সম্পর্কিত খবর

    কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে মসলার গুণাগুণ

    জুলাই ২২, ২০২৬

    সুস্বাদু ডিমের সালাদ রেসিপি

    মে ১, ২০২৬

    সুস্বাদু জিলাপি পিঠার রেসিপি

    এপ্রিল ২৮, ২০২৬

    চিকেন স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপি

    এপ্রিল ২৮, ২০২৬

    রেস্তোরাঁ স্টাইলে ঝটপট তৈরি করুন ‘চিকেন ডাকবাংলো’

    এপ্রিল ২৭, ২০২৬

    গরুর কাকোরি কাবাবের রেসিপি

    এপ্রিল ২৭, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.