Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » হাঁসের মাংস দিয়ে কোর্মা তৈরির রেসিপি
    রান্না

    হাঁসের মাংস দিয়ে কোর্মা তৈরির রেসিপি

    এপ্রিল ৪, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Duck meat korma
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    হাঁসের মাংসের ভুনা খেতে আমরা অনেকেই পছন্দ করি। গরম ভাত, খিচুড়ি, রুটি কিংবা পরোটার সঙ্গে হাঁসের মাংসের যেকোনো পদ হলে জমে যায় বেশ। আপনি কি কখনো হাঁসের মাংসের কোর্মা খেয়েছেন? সুস্বাদু এই পদ পোলাওয়ের সঙ্হে পরিবেশন করতে পারেন। বাড়িতে অতিথি এলে আপ্যায়নের জন্য রাঁধতে পারেন হাঁসের মাংসের কোর্মা। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

    উপকরণ

    • হাঁসের মাংস- ১ কেজি
    • আলু- ৩টি
    • রসুন বাটা- ২ চা চামচ
    • আদা বাটা- ২ চা চামচ
    • জিরা বাটা- ১ চা চামচ
    • ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
    • হলুদ গুঁড়া- ২ চা চামচ
    • মরিচের গুঁড়া- ২ চা চামচ
    • কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ
    • টকদই- ১ কাপ
    • তেজপাতা, এলাচ, দারুচিনি- ২টি করে
    • গোলমরিচ- ১ চা চামচ
    • পেঁয়াজ বাটা- ৩ চা চামচ
    • রসুন থেঁতো করা- ৪ কোয়া
    • লবণ (স্বাদ অনুযায়ী)
    • কাজু বাদাম পেস্ট- ২ চা চামচ
    • টমেটো পিউরি- ২ চা চামচ
    • জয়ফল ও জয়িত্রী গুঁড়া (সামান্য পরিমান)
    • জিরা গুঁড়া- ১ চা চামচ
    • তেল- ১/২ কাপ।

    প্রণালি

    মাংস ধুয়ে নিয়ে কাঁচা মরিচ বাটা, টকদই ও লবণ দিয়ে মাখিয়ে রাখুন ২০ মিনিটের জন্য। এবার একটি বড় প্যানে তেল গরম করে তাতে গোটা গোল মরিচ, তেজপাতা, এলাচ ও দারুচিনি ফোঁড়ন দিয়ে থেঁতো করা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দিন। একে একে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে কষিয়ে নিন। সামান্য পানি দিন, যাতে মসলা না পুড়ে যায়। মসলা কষানো হলে তাতে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া ও লবণ দিতে হবে। এরপর মেরিনেট করে রাখা হাঁসের মাংস ও টুকরা করে রাখা আলু দিয়ে দিন।

    মাঝারি আঁচে মাংস ও আলু মসলাগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিন। এবার টমেটো পিউরি, কাজুবাদাম পেস্ট আর বাকি টকদইটুকু দিয়ে নেড়ে নিন। মাংস ও আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন। ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট মাঝারি তাপে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে জায়ফল-জয়িত্রী গুঁড়া ও শুকনো খোলায় টেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে দিতে হবে। এবার নামিয়ে পরিবেশন করুন।

    রান্না

    রান্না হাঁসের মাংস দিয়ে কোর্মা তৈরির রেসিপি

    সম্পর্কিত খবর

    কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে মসলার গুণাগুণ

    জুলাই ২২, ২০২৬

    সুস্বাদু ডিমের সালাদ রেসিপি

    মে ১, ২০২৬

    সুস্বাদু জিলাপি পিঠার রেসিপি

    এপ্রিল ২৮, ২০২৬

    চিকেন স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপি

    এপ্রিল ২৮, ২০২৬

    রেস্তোরাঁ স্টাইলে ঝটপট তৈরি করুন ‘চিকেন ডাকবাংলো’

    এপ্রিল ২৭, ২০২৬

    গরুর কাকোরি কাবাবের রেসিপি

    এপ্রিল ২৭, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.