Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ঘরেই বানিয়ে ফেলুন ইতালিয়ান ডেজার্ট ‘তিরামিসু’
    রান্না

    ঘরেই বানিয়ে ফেলুন ইতালিয়ান ডেজার্ট ‘তিরামিসু’

    মার্চ ২৫, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Tiramisu
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    খাওয়ার শেষে কিছু মিষ্টি না হলে যেন অনেকেরই খাবার সম্পূর্ণ হয় না। আর ডেজার্ট মানেই চাই একটু ভিন্ন স্বাদের কিছু। সাম্প্রতিক সময়ে সেই তালিকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতালিয়ান ডেজার্ট তিরামিসু। অতিথি আপ্যায়ন কিংবা উৎসবের আয়োজনে রাখা যায় মুখরোচক এই খাবারটি। খুব সহজেই ঘরে বসেই তৈরি করা সম্ভব।

    প্রয়োজনীয় উপকরণ

    • ডিম – ৪টি
    • চিনি – ১ কাপ
    • লেডি ফিঙ্গার বিস্কুট – ৮/১০টি
    • কফি – ½ চা চামচ
    • তরল দুধ – ½ কাপ
    • হুইপিং ক্রিম – ১ কাপ
    • ভ্যানিলা এসেন্স – কয়েক ফোঁটা
    • ক্রিম চিজ – ১ প্যাকেট
    • কোকো পাউডার – স্বাদমতো

    প্রণালী

    প্রথমে ডিমের কুসুম আলাদা করে একটি তাপসহনশীল বাটিতে নিন। বাটিটিকে হালকা গরম পানির ওপর রেখে তাতে চিনি ও দুধ মেশান। উপাদানগুলো একসঙ্গে মিশে আসা পর্যন্ত নেড়ে নিন। চুলা থেকে নামানোর পরও কয়েক মিনিট নাড়তে হবে, তারপর ঢেকে রাখুন।

    অন্যদিকে হুইপিং ক্রিম ভালোভাবে জমাট বাঁধাতে যে বাটিতে বিট করবেন সেটি আগে থেকে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এবার ক্রিম বিট করে ফোমি টেক্সচার তৈরি করুন। কুসুমের মিশ্রণে ভ্যানিলা এসেন্স ও ক্রিম চিজ মিশিয়ে নিন। এরপর ধীরে ধীরে হুইপিং ক্রিম মিশ্রণে যোগ করুন। খেয়াল রাখবেন, বিটার ব্যবহার করা যাবে না। শুধু হালকা হাতে মিশিয়ে নিতে হবে, নাহলে ফোম নষ্ট হয়ে যাবে।

    এবার কফি গরম পানিতে গুলে ঠান্ডা করুন। লেডি ফিঙ্গার বিস্কুটগুলো একে একে কফিতে ২-৩ সেকেন্ড ভিজিয়ে সার্ভিং বাটির নিচে সাজিয়ে নিন। তার ওপর মিশ্রণের একটি স্তর দিন। আবার বিস্কুট সাজিয়ে দিন এবং বাকি ক্রিম চারপাশে ছড়িয়ে দিন।

    তিরামিসুকে অন্তত সাত-আট ঘণ্টা ফ্রিজে সেট হতে দিন। পরিবেশনের আগে ওপরে কোকো পাউডার ছিটিয়ে দিন।

    পরিবেশন

    সেট হয়ে গেলে বের করে পরিবেশন করুন সুস্বাদু ও ভিন্ন স্বাদের ইতালিয়ান ডেজার্ট তিরামিসু।
    রান্না

    ইতালিয়ান ডেজার্ট ‘তিরামিসু’

    সম্পর্কিত খবর

    কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে মসলার গুণাগুণ

    জুলাই ২২, ২০২৬

    সুস্বাদু ডিমের সালাদ রেসিপি

    মে ১, ২০২৬

    সুস্বাদু জিলাপি পিঠার রেসিপি

    এপ্রিল ২৮, ২০২৬

    চিকেন স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপি

    এপ্রিল ২৮, ২০২৬

    রেস্তোরাঁ স্টাইলে ঝটপট তৈরি করুন ‘চিকেন ডাকবাংলো’

    এপ্রিল ২৭, ২০২৬

    গরুর কাকোরি কাবাবের রেসিপি

    এপ্রিল ২৭, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.