Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » আড়াই মিনিটে বানিয়ে ফেলুন ভাপা দই
    রান্না

    আড়াই মিনিটে বানিয়ে ফেলুন ভাপা দই

    জানুয়ারি ২৭, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    yogurt
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দ্রুতগতির জীবনে ‘ফাস্ট ফুড’-এর রমরমা। কিন্তু ‘ইনস্ট্যান্ট’-এর এই হিড়িকে কখনও পিছিয়ে পড়ে স্বাস্থ্যসচেতনতা, কখনও বা রসনাতৃপ্তি। কিন্তু যদি দুইয়ের ভারসাম্য বজায় রাখতে হয় তাড়াহুড়োর জীবনে, তা হলে রন্ধনশিল্পী বিকাশ খন্নার থেকে রান্না শিখে নিতে পারেন। নতুন প্রজন্মের এই যাপনের সঙ্গে তাল মিলিয়ে সুস্বাদু খাবার রাঁধার কৌশল শেখাতে পারদর্শী তিনি। ঠিক যেমন, ভাপা দই।

    মাত্র আড়াই মিনিটে ঘরেই ভাপা দই বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিকাশ। সেই রন্ধনকৌশল আপনার হেঁশেলেও প্রয়োগ করা যেতে পারে। কারণ, মাত্র ৬টি ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন এই ডেসার্ট। হঠাৎ আসা অতিথিদের আপ্যায়নেও কাজে আসতে পারে এই রেসিপি। তবে, তার জন্য প্রয়োজন কিছু উপকরণ, যা আগে থেকে প্রস্তুত রাখতে হবে।

    উপকরণ

    • ১ কাপ ঘরে পাতা দই
    • ১ ক্যান কনডেন্সড দুধ
    • ২-৪টি কেশর
    • ১টি কলা
    • অর্ধেক চা-চামচ এলাচগুঁড়ো
    • ২ টেবিল চামচ বাদামকুচি

    প্রণালী

    আপনার পছন্দের বাদাম নিয়ে কুচি করে রাখতে হবে। একটি পাত্রে ঘরে পাতা দই নিয়ে সেটি ভাল করে ফেটিয়ে নিতে হবে। তার পর তাতে কনডেন্সড দুধ, বাদামকুচি, কেশর, এলাচগুঁড়ো মিশিয়ে নাড়িয়ে নিন। এ বার মাইক্রোঅয়েভ অভেনের জন্য উপযুক্ত একটি পাত্র নিয়ে নিন। একটি কলা পাতলা পাতলা করে কেটে পাত্রের তলায় রাখুন। তার উপর দিয়ে দইয়ের মিশ্রণটি ঢেলে দিন। এ বার বিকাশের কথা মতো ঠিক আড়াই মিনিটের জন্য অভেন চালিয়ে দিন। হয়ে গেলে এই মিশ্রণটিকে ঠান্ডা হতে দিন। তার পর ফ্রিজে তুলে দিন। ২-৪ ঘণ্টা পর বার করে চেখে দেখুন নিজের বানানো ভাপা দই।


    রান্না

    আড়াই মিনিটে বানিয়ে ফেলুন ভাপা দই রান্না

    সম্পর্কিত খবর

    কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে মসলার গুণাগুণ

    জুলাই ২২, ২০২৬

    সুস্বাদু ডিমের সালাদ রেসিপি

    মে ১, ২০২৬

    সুস্বাদু জিলাপি পিঠার রেসিপি

    এপ্রিল ২৮, ২০২৬

    চিকেন স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপি

    এপ্রিল ২৮, ২০২৬

    রেস্তোরাঁ স্টাইলে ঝটপট তৈরি করুন ‘চিকেন ডাকবাংলো’

    এপ্রিল ২৭, ২০২৬

    গরুর কাকোরি কাবাবের রেসিপি

    এপ্রিল ২৭, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.