চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বহুল আলোচিত ঋণ কেলেঙ্কারির মামলার আসামি মোঃ তানভীর মাহমুদ (৫৫)। ২৯ নভেম্বর (শনিবার) রাত ১০টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
২৯ নভেম্বর (শনিবার) রাত সাড়ে ১১টার দিকে কারা অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা জান্নাতুল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য মতে, গুরুতর অসুস্থ অবস্থায় দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে বিকেল ৪টায় হাসপাতালের ৬ তলা ৬০২ নম্বর ওয়ার্ডের এক্সট্রা বেড-১৯ এ তাকে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি CKD, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যাস্থমা, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসসহ জটিল নানা রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টসূত্র।
