পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ নভেম্বর, বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ডিএসইর লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৬(১) অনুসারে সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ সভা শেষে কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
