পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুসারে সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
