Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা
    জাতীয়

    দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা

    নভেম্বর ৩, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Anti Corruption Commission
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন দুই মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. হাসানুজ্জামান ও রুবিনা ফেরদৌসী। তাঁরা দুজনই যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা।

    অন্যদিকে, দুদকে কর্মরত দুই মহাপরিচালককে পরিকল্পনা কমিশন ও ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ২ নভেম্বর জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ ও বদলির আদেশ দেওয়া হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাসানুজ্জামান বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। অন্যদিকে, রুবিনা ফেরদৌসী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। তাঁদের দুজনকে দুদকের মহাপরিচালক পদে পদায়নের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৮ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

    এদিকে, পৃথক দুটি প্রজ্ঞাপনে দুদকের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবু হেনা মোস্তফা জামানকে পরিকল্পনা কমিশনে প্রধান হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে দুদকের মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ নাজমুল হাসানকে ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

    পুঁজিবার্তা

    দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ

    সম্পর্কিত খবর

    মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    নভেম্বর ৩, ২০২৬

    আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা

    নভেম্বর ২, ২০২৬

    গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর

    নভেম্বর ২, ২০২৬

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

    নভেম্বর ১, ২০২৬

    পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

    অক্টোবর ৩১, ২০২৬

    সাগরে সুস্পষ্ট লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

    অক্টোবর ৩১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয়…

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি

    নভেম্বর ৩, ২০২৬

    আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের ইসলামী…

    দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা

    নভেম্বর ৩, ২০২৬

    দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন দুই মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা…

    মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    নভেম্বর ৩, ২০২৬

    ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.