সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের ২৭৩ জন কর্মকর্তা।
৩ নভেম্বর (সোমবার) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষর করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৯৭ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ২৮ জন কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয় এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।
