Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » মধ্যপ্রাচ্যের ১২ দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যের ১২ দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

    অক্টোবর ২০, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    USA-Flag
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। আঞ্চলিক সংঘাত, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সোমবার (১৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়।

    বিবৃতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরায়েলের মার্কিন দূতাবাসের প্রধানদের স্বাক্ষর রয়েছে।

    যৌথ বিবৃতিতে মার্কিন নাগরিকদের আপাতত এসব দেশে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমানে ওই ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে, বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখতে এবং সংশ্লিষ্ট মার্কিন কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে। যেকোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

    বিবৃতিতে মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে সতর্ক করা হয়েছে, চলমান সংঘাতের প্রভাব তাৎক্ষণিক সংঘাতপূর্ণ এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। ইরান ও দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

    এতে সৌদি আরবে ইরান-সমর্থিত হুথি বাহিনীর হামলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানি এবং ভ্রমণব্যবস্থায় গুরুতর বিঘ্ন ঘটেছে বলে বিবৃতিতে জানানো হয়।

    ফ্লাইটের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ

    মার্কিন দূতাবাসগুলো ভ্রমণকারীদের ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী চলবে বলে ধরে না নেওয়ার পরামর্শ দিয়েছে। যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

    লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। অন্যদিকে, ইয়েমেনে অবস্থানরত নাগরিকদের ফ্লাইট-সংক্রান্ত তথ্যের জন্য ইয়েমেনিয়া এয়ারওয়েজ ও ফ্লাই এডেন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

    নিরাপত্তা জোরদারে একাধিক নির্দেশনা

    মার্কিন নাগরিকদের নিরাপত্তা-সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ (স্টেপ)-এ নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে বিদেশে অবস্থানরত নাগরিকেরা নিরাপত্তা-সংক্রান্ত তথ্য পেতে পারেন এবং জরুরি পরিস্থিতিতে কূটনৈতিক মিশনগুলোর পক্ষে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সহজ হয়।

    এ ছাড়া বিক্ষোভ ও বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলা, পুলিশের উপস্থিতি বেশি এমন এলাকা থেকে দূরে থাকা, স্থানীয় গণমাধ্যমের খবর অনুসরণ করা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

    জরুরি পরিস্থিতির জন্য মোবাইল ফোন চার্জ রাখা, নিজের অবস্থান ও চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকা এবং মার্কিন দূতাবাস বা কনস্যুলার সেবার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট স্থানে বিশেষ সতর্কতা অবলম্বনের কথাও বলা হয়েছে।

    দূতাবাসের কার্যক্রম নিয়ে যা জানানো হয়েছে

    ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, বাগদাদে তাদের দূতাবাস মার্কিন নাগরিকদের নিয়মিত সেবা দেওয়ার জন্য খোলা রয়েছে। লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাসও জানিয়েছে, নাগরিকদের নিয়মিত সেবা ও ভিসা-সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

    তবে ইয়েমেনের ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকির কারণে সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সেবা দেওয়া মার্কিন সরকারের পক্ষে সম্ভব নয় বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

    আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বিমান চলাচলে সম্ভাব্য বিঘ্নের প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের সতর্ক থাকা, ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে দেশটির কূটনৈতিক মিশনগুলো।

    পুঁজিবার্তা

    ১২ দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

    সম্পর্কিত খবর

    ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইসমাইল বাঘাই

    নভেম্বর ২, ২০২৬

    চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হচ্ছেন লুলা

    অক্টোবর ২৬, ২০২৬

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৬, আহত অর্ধশতাধিক

    অক্টোবর ২৩, ২০২৬

    ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ফের উত্তেজনা

    অক্টোবর ১৮, ২০২৬

    মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস

    অক্টোবর ১৭, ২০২৬

    শনিবার পর্যন্ত বন্ধ থাকতে পারে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

    অক্টোবর ১৩, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয়…

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইসমাইল বাঘাই

    নভেম্বর ২, ২০২৬

    ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে…

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    স্প্যানিশ ফুটবলে একের পর এক কীর্তি গড়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এবার লা…

    টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

    নভেম্বর ২, ২০২৬

    কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.