Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
    আন্তর্জাতিক

    মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস

    অক্টোবর ১৭, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    trump-ANgry
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাসমূলক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৭ অক্টোবর (শনিবার) জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে রিপাবলিকান পার্টির প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

    ট্রাম্প বলেন, “ধরুন, মধ্যপ্রাচ্যের কারও নাম নিয়ে আপনার সন্দেহ আছে, তাহলে শুধু বলুন ‘মোহাম্মদ’। আপনার ৬৫ শতাংশ সম্ভাবনা আছে নাম মিলে যাওয়ার। শুধু বলবেন, ‘হ্যালো মোহাম্মদ’। আমি দীর্ঘদিন ধরেই এটি করছি। আর আমার কখনো ভুল হয়নি।”

    মুসলিম পরিবারগুলোতে ছেলে শিশুদের নামের আগে, মাঝে বা শেষে ‘মোহাম্মদ’ রাখার প্রচলন রয়েছে। ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেক মুসলিম পরিবার এ নাম রাখে।

    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এ মন্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা নীরব ছিলেন। এ সময় তাদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

    আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে জর্জিয়ায় রিপাবলিকান পার্টির প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে সেখানে যান ট্রাম্প।

    নিজের বক্তব্যে ইরানের প্রসঙ্গও তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, ইরান বিশ্বের একমাত্র দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চান না। এ প্রসঙ্গেও ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনকে ওই নামে সম্বোধন করে তাদের ইরানের প্রেসিডেন্ট হতে আগ্রহী কি না, তা নিয়ে কৌতুক করেন ট্রাম্প।

    তবে ট্রাম্পের এ দাবির সঙ্গে ইরানের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার অমিল রয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ২০২৪ সালের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর অনুষ্ঠিত নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর থেকে তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

    পুঁজিবার্তা

    ‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস

    সম্পর্কিত খবর

    চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হচ্ছেন লুলা

    অক্টোবর ২৬, ২০২৬

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৬, আহত অর্ধশতাধিক

    অক্টোবর ২৩, ২০২৬

    মধ্যপ্রাচ্যের ১২ দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

    অক্টোবর ২০, ২০২৬

    ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ফের উত্তেজনা

    অক্টোবর ১৮, ২০২৬

    শনিবার পর্যন্ত বন্ধ থাকতে পারে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

    অক্টোবর ১৩, ২০২৬

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    অক্টোবর ১২, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয়…

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল ২৭ নভেম্বর, সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর

    নভেম্বর ১, ২০২৬

    ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ…

    এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

    নভেম্বর ১, ২০২৬

    ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু…

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

    নভেম্বর ১, ২০২৬

    বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.