Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
    জ্বালানি-বিদ্যুৎ

    টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

    নভেম্বর ২, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    kornnopuli-gas
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হবে।

    সোমবার (২ নভেম্বর) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য নির্ধারিত সময়ে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ বন্ধ থাকবে। এতে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে যাবে।

    এর প্রভাবে ওই সময়ে কেজিডিসিএলের অধিভুক্ত সব এলাকায় সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহককে সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

    সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কেজিডিসিএল কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

    পুঁজিবার্তা

    টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

    সম্পর্কিত খবর

    নাটোরের যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    নভেম্বর ২, ২০২৬

    বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

    অক্টোবর ২০, ২০২৬

    জ্বালানি সংকট মোকাবিলায় ১৫০টি গ্যাসকূপ খননের সিদ্ধান্ত: অর্থমন্ত্রী

    অক্টোবর ১৯, ২০২৬

    দুই দিন সারা দেশে বন্ধ থাকবে এলপিজি বিক্রি

    অক্টোবর ১২, ২০২৬

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    অক্টোবর ১২, ২০২৬

    ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

    অক্টোবর ৭, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ওআইমেক্স ইলেকট্রোডসের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি ওআইমেক্স ইলেকট্রোডস লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য…

    এটলাস বাংলাদেশের পর্ষদ সভা ১০ নভেম্বর, আসতে পারে লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ওআইমেক্স ইলেকট্রোডসের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি ওআইমেক্স ইলেকট্রোডস লিমিটেড ৩০ জুন, ২০২৬…

    এটলাস বাংলাদেশের পর্ষদ সভা ১০ নভেম্বর, আসতে পারে লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার…

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.