বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে নির্ধারিত ছক অনুযায়ী শূন্য পদের তথ্য দ্রুত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া। এ লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়-এ পাঠানো হয়েছে।
