১৩ এপ্রিল (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে এবং পরিকল্পনা কমিশনের সদস্য জাকারিয়াকে নৌপরিবহন মন্ত্রণালয়ে সচিব পদে বদলি করেছে সরকার।
পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব থাকাকালে গত বছরের ২ নভেম্বর নূরুন্নাহার চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়।
