Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির
    জাতীয়

    দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির

    ফেব্রুয়ারি ২৫, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    IGP-Ali-Hossain-Fakir
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের নতুন ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকালে তিনি আইজিপির দায়িত্বভার গ্রহণ করেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএনের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএমের স্থলাভিষিক্ত হলেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫ তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

    মো. আলী হোসেন ফকির নেত্রকোণা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং এসপিবিএনে কর্মরত ছিলেন।

    বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া, তিনি ১৫ তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

    আইজিপি মো. আলী হোসেন ফকির

    সম্পর্কিত খবর

    ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

    সেপ্টেম্বর ২, ২০২৬

    তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

    আগস্ট ২০, ২০২৬

    তিন জেলার ডিসি প্রত্যাহার

    আগস্ট ১৯, ২০২৬

    নতুন পুলিশ সুপার তিন জেলায় নিয়োগ

    আগস্ট ১৩, ২০২৬

    জাতীয় পরিচয়পত্রের নবায়ন প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করছে ( ইসি )

    জুলাই ২২, ২০২৬

    ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

    জুলাই ২১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    এইচএসসি পাসেই ৫০০ জনকে চাকরি দেবে আড়ং

    সেপ্টেম্বর ২০, ২০২৬

    আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটি সেলস…

    অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে আরএফএল গ্রুপ

    সেপ্টেম্বর ২০, ২০২৬

    আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার…

    এইচএসসি পাসে চাকরি দেবে মিনিস্টার হাই-টেক পার্ক

    সেপ্টেম্বর ২০, ২০২৬

    মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অ্যান্ড মার্কেটিং…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.