কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। সকালে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে বেইজ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আবুল এহসান বলেন, কোনো মহল যাতে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য ১৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
এবারই প্রথম বিজিবি তল্লাশিতে বিশেষ ডগ স্কোয়াড ব্যবহার করবে। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেপিড কুইক রিঅ্যাকশন ফোর্স ও হেলিকপ্টার নিয়োজিত থাকবে। বডি ওয়ার্ন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে দায়িত্ব পালন করবে বিজিবির সদস্যরা।
