আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত ও বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। স্থানীয় একটি হোটেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ ৪ নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, এবার নির্বাচন পর্যবেক্ষণে ৮৩ বিদেশি পর্যবেক্ষক প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ৩৬টি নিশ্চিত করেছে। বিদেশি ৫০ সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক আসতে চান।
‘আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা ইন্টারকন্টিনেন্টালে থাকবে। ইইউ পর্যবেক্ষক ৫৮ জনের মতো আছে। এটি ৩০০ এর কাছাকাছি যেতে পারে।
