রাজধানী ঢাকায় তাপমাত্রা আরও কমেছে। গতকালের তুলনায় আজ ঢাকার তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কম রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।২৩ জানুয়ারি (শুক্রবার) তা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
