আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। যার অংশ হিসেবে আগামী ২২ জানুয়ারি থেকে তাদের ট্রেনিং শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।
১৪ জানুয়ারি (বুধবার) গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
আগামী ২২ জানুয়ারি থেকে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে। প্রশিক্ষণ চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ প্রশিক্ষণ কার্যক্রমে ৮ লাখের বেশি কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে।
