Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » বাড়বে শীত, দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে রাজধানী
    জাতীয়

    বাড়বে শীত, দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে রাজধানী

    জানুয়ারি ৩, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Meteorological-Department
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ৩ জানুয়ারি (শনিবার) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

    গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

    গতকাল রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

    এদিকে, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। তবে এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    সম্পর্কিত খবর

    আজ জাতীয় সংবিধান দিবস

    নভেম্বর ৪, ২০২৬

    দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা

    নভেম্বর ৩, ২০২৬

    মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    নভেম্বর ৩, ২০২৬

    আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা

    নভেম্বর ২, ২০২৬

    গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর

    নভেম্বর ২, ২০২৬

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

    নভেম্বর ১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই…

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.