Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » মসুর ডাল ও ছোলার দাম কমতির দিকে
    শিল্প-বাণিজ্য

    মসুর ডাল ও ছোলার দাম কমতির দিকে

    ডিসেম্বর ২৫, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    dal
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের বাজারে পেঁয়াজ-আলুর পর এবার কিছুটা কমতির দিকে মসুর ডাল ও ছোলার বাজার। এক সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা কমেছে ডালজাতীয় খাদ্যশস্য দুটির দাম। গত সপ্তাহের মতো স্থির দেখা গেছে ডিম ও সবজির বাজার। এতে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। তারা বলছেন, রমজানের বাজার স্বাভাবিক রাখতে এই ধারা অব্যাহত রাখার জন্য সরকারের তদারকি ব্যবস্থা আরও জোরদার করতে হবে। ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ বাড়ার কারণে কয়েকটি নিত্যপণ্যের দাম কমছে। সামনের দিনগুলোতে এই ধারা অবাহত থাকলে দাম বাড়ার আশঙ্কা কম।

    গতকাল ২৪ ডিসেম্বর (বুধবার) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আমদানি করা মোটা দানার মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা দরে। সপ্তাহখানেক আগে দাম ছিল ৯৫ থেকে ১০০ টাকা। একইভাবে কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমেছে ছোলার দাম। প্রতি কেজি ছোলা কেনা যাচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা দরে। সপ্তাহ দুয়েক আগে ছোলার কেজি ছিল কমবেশি ১১০ টাকা।

    বড় পতন দেখা গেছে আলুর বাজারে। সরবরাহ বাড়ার কারণে নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা দরে। গত সপ্তাহে দর ছিল কমবেশি ৩০ টাকা। এতে পুরোনো আলুর ক্রেতা কমে গেছে। ফলে এই আলুর কেজি নেমেছে ১৫ থেকে ১৮ টাকায়।

    আরও বেড়েছে শীতের সবজির সরবরাহ। ফলে গত সপ্তাহের তুলনায় কয়েকটির কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা। খুচরা বাজারে বেশ কয়েকটি সবজির দর ৫০ টাকার কমে কেনা যাচ্ছে। মানভেদে শিমের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়, গেল সপ্তাহে ছিল ৪০ থেকে ৬০ টাকা। মুলার কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কমে বেগুনের দর নেমেছে ৪০ থেকে ৬০ টাকায়। আরও কমে মাঝারি আকারের ফুল ও বাধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। গত সপ্তাহে দাম ছিল প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা। গত সপ্তাহে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম চলতি সপ্তাহে কমেছে।

    গত সপ্তাহে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও গতকাল কেনা গেছে ৫০ থেকে ৬০ টাকা দরে।

    এদিকে মাস দুয়েক আলোচনায় থাকা পেঁয়াজের বাজার অনেকটা স্থির হয়ে আসছে। বড় আকারের ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়, যা গেল সপ্তাহে ছিল ১০০ থেকে ১১০ টাকা। সপ্তাহ ব্যবধানে নতুন মুড়িকাটা পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকায়। আর দেশি পুরোনো পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে।

    ডিম ও মুরগির বাজার আগের মতোই। প্রতি ডজন ফার্মের বাদামি রঙের ডিম ১১০ থেকে ১১৫, আর সাদা ডিম ১০০ থেকে ১০৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। ব্রয়লারের কেজি ১৬০ থেকে ১৬৫ টাকা, আর সোনালি জাতের মুরগির কেজি ২৪০ থেকে ২৬০ টাকা।

    ছোলা মসুর ডাল

    সম্পর্কিত খবর

    বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ বাড়াতে চায় বেকো

    অক্টোবর ৩০, ২০২৬

    আজকের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

    অক্টোবর ২০, ২০২৬

    যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, দ্বিতীয় অবস্থান হারাল বাংলাদেশ

    অক্টোবর ৮, ২০২৬

    দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

    জুন ৩০, ২০২৬

    চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: অচল আমদানি-রপ্তানি, রমজানে বাজার অস্থির হওয়ার শঙ্কা!

    ফেব্রুয়ারি ৫, ২০২৬

    আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

    জানুয়ারি ১৩, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই…

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.