দেশের বাজারে আজ ১৩ জানুয়ারি (মঙ্গলবার) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায়।
গতকাল সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর এই সিদ্ধান্ত জানায়।
নতুন দাম আজ ১৩ জানুয়ারি (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম।
২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।
২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা।
১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা।
সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
স্বর্ণের পাশাপাশি আজ থেকে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হবে।
