Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » মসুর ডাল ও ছোলার দাম কমতির দিকে
    শিল্প-বাণিজ্য

    মসুর ডাল ও ছোলার দাম কমতির দিকে

    ডিসেম্বর ২৫, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    dal
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের বাজারে পেঁয়াজ-আলুর পর এবার কিছুটা কমতির দিকে মসুর ডাল ও ছোলার বাজার। এক সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা কমেছে ডালজাতীয় খাদ্যশস্য দুটির দাম। গত সপ্তাহের মতো স্থির দেখা গেছে ডিম ও সবজির বাজার। এতে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। তারা বলছেন, রমজানের বাজার স্বাভাবিক রাখতে এই ধারা অব্যাহত রাখার জন্য সরকারের তদারকি ব্যবস্থা আরও জোরদার করতে হবে। ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ বাড়ার কারণে কয়েকটি নিত্যপণ্যের দাম কমছে। সামনের দিনগুলোতে এই ধারা অবাহত থাকলে দাম বাড়ার আশঙ্কা কম।

    গতকাল ২৪ ডিসেম্বর (বুধবার) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আমদানি করা মোটা দানার মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা দরে। সপ্তাহখানেক আগে দাম ছিল ৯৫ থেকে ১০০ টাকা। একইভাবে কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমেছে ছোলার দাম। প্রতি কেজি ছোলা কেনা যাচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা দরে। সপ্তাহ দুয়েক আগে ছোলার কেজি ছিল কমবেশি ১১০ টাকা।

    বড় পতন দেখা গেছে আলুর বাজারে। সরবরাহ বাড়ার কারণে নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা দরে। গত সপ্তাহে দর ছিল কমবেশি ৩০ টাকা। এতে পুরোনো আলুর ক্রেতা কমে গেছে। ফলে এই আলুর কেজি নেমেছে ১৫ থেকে ১৮ টাকায়।

    আরও বেড়েছে শীতের সবজির সরবরাহ। ফলে গত সপ্তাহের তুলনায় কয়েকটির কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা। খুচরা বাজারে বেশ কয়েকটি সবজির দর ৫০ টাকার কমে কেনা যাচ্ছে। মানভেদে শিমের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়, গেল সপ্তাহে ছিল ৪০ থেকে ৬০ টাকা। মুলার কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কমে বেগুনের দর নেমেছে ৪০ থেকে ৬০ টাকায়। আরও কমে মাঝারি আকারের ফুল ও বাধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। গত সপ্তাহে দাম ছিল প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা। গত সপ্তাহে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম চলতি সপ্তাহে কমেছে।

    গত সপ্তাহে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও গতকাল কেনা গেছে ৫০ থেকে ৬০ টাকা দরে।

    এদিকে মাস দুয়েক আলোচনায় থাকা পেঁয়াজের বাজার অনেকটা স্থির হয়ে আসছে। বড় আকারের ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়, যা গেল সপ্তাহে ছিল ১০০ থেকে ১১০ টাকা। সপ্তাহ ব্যবধানে নতুন মুড়িকাটা পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকায়। আর দেশি পুরোনো পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে।

    ডিম ও মুরগির বাজার আগের মতোই। প্রতি ডজন ফার্মের বাদামি রঙের ডিম ১১০ থেকে ১১৫, আর সাদা ডিম ১০০ থেকে ১০৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। ব্রয়লারের কেজি ১৬০ থেকে ১৬৫ টাকা, আর সোনালি জাতের মুরগির কেজি ২৪০ থেকে ২৬০ টাকা।

    ছোলা মসুর ডাল

    সম্পর্কিত খবর

    দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

    জুন ৩০, ২০২৬

    চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: অচল আমদানি-রপ্তানি, রমজানে বাজার অস্থির হওয়ার শঙ্কা!

    ফেব্রুয়ারি ৫, ২০২৬

    আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

    জানুয়ারি ১৩, ২০২৬

    খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার

    ডিসেম্বর ২৪, ২০২৫

    সুখবর পেঁয়াজের দাম নিয়ে

    ডিসেম্বর ২৩, ২০২৫

    সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজের দাম

    ডিসেম্বর ১৯, ২০২৫
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.