শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো খুলেছে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত মূল্য অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
বাজুসের ঘোষণা অনুযায়ী, গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার এই দাম কার্যকর হয়েছে। নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত এ মূল্যেই ধাতু দুটির গহনা বিক্রি হবে।
রুপার দাম কত
বাজুস নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা।
অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৪১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬২৪ টাকায়।
গহনা কেনার আগে যা জানা জরুরি
স্বর্ণ ও রুপার গহনা কেনার ক্ষেত্রে নির্ধারিত বিক্রয়মূল্যের বাইরে প্রযোজ্য মজুরি ও অন্যান্য খরচ যুক্ত হতে পারে। তাই গহনা কেনার আগে সংশ্লিষ্ট জুয়েলারি প্রতিষ্ঠানের কাছ থেকে মজুরি, ভ্যাটসহ চূড়ান্ত মূল্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
