Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ৭৭ উপজেলায় নতুন ইউএনও
    জাতীয়

    ৭৭ উপজেলায় নতুন ইউএনও

    ডিসেম্বর ১, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Ministry-of-Public-Administration
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার।

    ০১ ডিসেম্বর (সোমবার) দ্বিতীয় ধাপে এসব উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ২৪৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার।

    দ্বিতীয় দফায় ঢাকা বিভাগের ১৮, বরিশাল বিভাগের ৪, চট্টগ্রাম বিভাগের ৭, খুলনা বিভাগের ১২, রংপুর বিভাগের ১১, রাজশাহী বিভাগের ১৪, সিলেট বিভাগের ৮ এবং ময়মনসিংহ বিভাগের ৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‌দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।

    নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ৪ ডিসেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। বদলি করা কর্মকর্তার দপ্তর/কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা

    সম্পর্কিত খবর

    আজ জাতীয় সংবিধান দিবস

    নভেম্বর ৪, ২০২৬

    দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা

    নভেম্বর ৩, ২০২৬

    মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    নভেম্বর ৩, ২০২৬

    আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা

    নভেম্বর ২, ২০২৬

    গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর

    নভেম্বর ২, ২০২৬

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

    নভেম্বর ১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই…

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.