অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা ও কর্তৃপক্ষেও নতুন চেয়ারম্যান ও মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
খাদ্য অধিদপ্তর-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান।
পরিবেশ অধিদপ্তর-এর মহাপরিচালক হয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান। একইভাবে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন এম এম আরিফ পাশা।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হয়েছেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।
জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন খোন্দকার আনোয়ার হোসেন এবং ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরেও নতুন নেতৃত্ব নিয়োগ দেওয়া হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান হয়েছেন মো. আব্দুল হাই, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান।
