১২ এপ্রিল (রোববার) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো চার্টার্ড ফ্লাইট ছাড়াই ৭৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে সামগ্রিক খরচ কমানো সম্ভব হয়েছে।
আসন্ন হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য বিমানের টিকিটে বড় ধরনের স্বস্তি এসেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, এবার প্রতিটি টিকিটে ১২ হাজার টাকা কমানো হয়েছে।
সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, ২০২৬ সালের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল রাতে শুরু হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
