১০ মার্চ (মঙ্গলবার) মোট ৩২টি ফ্লাইট বাতিল হয়।
১১ দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭ তে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সংশ্লিষ্ট রুটের ফ্লাইট বাতিল করতে হয়।
২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি ও ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং আজ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে ফ্লাইট বাতিলের এই বিশাল ধাক্কার মাঝেও বিকল্প পথে কিছু ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
