২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়।আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ফিরতি যাত্রীদের সুবিধার্থে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ মার্চ থেকে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীচাপ সামাল দিতে এবারও পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট দুই ভিন্ন সময়ে অনলাইনে ছাড়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকালে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট প্রতিদিন দুপুরে বিক্রি শুরু হবে।
