দেশের ছয় সিটি কর্পোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ( সিটি কর্পোরেশন-১ শাখা)। প্রজ্ঞাপন জারির তারিখ ২২ ফেব্রুয়ারি।
ছয় সিটি কর্পোরেশনে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক হলেন:
১। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: মো. আব্দুস সালাম
২। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: মো. শফিকুল ইসলাম খান
৩। খুলনা সিটি কর্পোরেশন: নজরুল ইসলাম মঞ্জু
৪। সিলেট সিটি কর্পোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী
৫। নারায়ণগঞ্জ কর্পোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান
৬। গাজীপুর সিটি কর্পোরেশন: মো. শওকত হোসেন সরকার
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (১)–এর অনুবৃত্তিক্রমে এই ছয়জনকে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকেরা স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
