২০ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত থেকেই ফুল হাতে মানুষের ঢল নামবে শহীদ মিনারে। মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদরা সিক্ত হবেন মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায়।অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখন উৎসবমুখর প্রস্তুতি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পী ও কর্মীরা।
অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিবেক কুমার বলেন, ‘আমরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি। শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ কাজ করছেন। আশা করছি আগামীকালের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন হবে এবং যথাসময়ে সব শেষ করা সম্ভব হবে।’
