আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
১৫ ফেব্রুয়ারি (রোববার) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এছাড়া, আরো বেশ কয়েকটি ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন প্রার্থীরা।
পুনর্গণনার আবেদনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ভোট পুনর্গণনার বিষয়ে আদালত যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
