১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের সরকারি ফলাফল গেজেট প্রকাশ করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়। তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।
এদিকে নির্বাচিত সংসদ-সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়।
প্রকাশিত গেজেট এখানে
আসনভিত্তিক চূড়ান্ত ফলাফল অনুযায়ী—
- বিএনপি পেয়েছে ২০৯ আসন,
- জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ আসন,
- এনসিপি পেয়েছে ৬ আসন,
- স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭ আসনে। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২ আসন, গণঅধিকার পরিষদ ১ আসন, ইসলামি আন্দোলন ১ আসন, গণসংহতি ১ আসন, খেলাফত মজলিস ১ আসন এবং বিজেপি (পার্থ) পেয়েছে ১ আসন।
