জয়পুরহাট-২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী। আজ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১২৭। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম রাশেদুল আলম পেয়েছেন ৯১ হাজার ১০৩ ভোট।
এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭। আর নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন।
