ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। তার সঙ্গে একই কেন্দ্রে ভোট দেন তার স্বামী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সকাল সাড়ে ৯টার দিকে তারেক রহমান কেন্দ্রে প্রবেশ করেন। তার সঙ্গে আসেন ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তিনি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
