৮ ফেব্রুয়ারি (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ৩০ নভেম্বরের সুপারিশ অনুসারে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার ৫ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী ২৪৪ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানকারী সহকারী কমিশনারদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। পাশাপাশি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনে উল্লেখিত বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
