প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী জানান, শাহবাগ ও বাংলামোটরের দিকে ঝামেলা হচ্ছে। সে কারণে সতর্কতার অংশ হিসেবে এখানে (প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়) ডেপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে। আমাদের সিনিয়র স্যাররাও ঘটনাস্থলে রয়েছেন।
প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে নতুন করে হামলার কোনো আশঙ্কা বা নির্দিষ্ট তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, তেমন কিছু নয়।
