৩ বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সনদ জালিয়াতি করে চাকরি নেয় । দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।
দুদকের মামলার তালিকায় থাকা ওই কর্মকর্তারা হলেন—৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজি. নম্বর-০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর-১১০৬৬২৯৬) এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর-০৮২৮১৪)।
জালিয়াতির মাধ্যমে স্নাতকের সনদ প্রস্তুতপূর্বক পাবলিক সার্ভিস কমিশনে দাখিল করে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে সনদ যাচাই করে দেখা যায় যে, তাদেরর সনদটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা। এ অপরাধের প্রেক্ষিতে দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আলোকে তার বিরুদ্ধে মামলা রুজু করার জন্য কমিশন কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে।
