১২ ফেব্রুয়ারির গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহ ও প্রচারের সুবিধার্থে প্রায় ৪ হাজার গণমাধ্যমকে বিশেষ পাস ও স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
২৬ জানুয়ারি (সোমবার) ইসির জনসংযোগ শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকার অনুমোদিত সব মিডিয়া হাউজের সাংবাদিক ও সংশ্লিষ্ট স্টাফদের জন্য সাংবাদিক কার্ড এবং সংবাদপত্রের গাড়ির স্টিকার ইস্যু করা হবে। আগ্রহী গণমাধ্যমগুলোকে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির তালিকা অনুযায়ী টিভির অনলাইন পোর্টাল রয়েছে ১৮টি; দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১২৯টি; আঞ্চলিক অনলাইন মিডিয়া ৬১টি; অনলাইন নিউজ পোর্টাল ২৬৩টি।এছাড়া দৈনিক সংবাদপত্র ১ হাজার ৩৯৭টি, অর্ধসাপ্তাহিক ৩টি, সাপ্তাহিক ১ হাজার ২৩১টি, পাক্ষিক ২১৫টি, মাসিক ৪৫১টি, দ্বিমাসিক ৯টি, ত্রৈমাসিক ৩৭টি, চতুর্মাসিক ১টি, ষান্মাসিক ২টি এবং বার্ষিক ২টি।
৩ হাজার ৮১৮টি গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন (ইসি)।
