যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সঙ্গে নগদের প্রযুক্তিগত উদ্ভাবন মানুষকে আরও বেশি স্বাচ্ছন্দ্যময় জীবন উপহার দিচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার পদ্মা সেতু পারাপারে যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে। এখন থেকে নগদ গ্রাহকেরা তাদের নগদ ওয়ালেট দিয়ে নিমিষেই পদ্মা সেতুর টোল পরিশোধ করতে পারবেন।
সম্প্রতি অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ‘এক পে’ ( Ek Pay) প্ল্যাটফর্মের ইন্টারঅপারেবল টোল পেমেন্ট সিস্টেম ডি-টোলের সাথে নগদ যুক্ত হয়ে গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে।
পাশাপাশি গ্রাহকেরা তাদের নিবন্ধন সম্পন্ন করার পর মাওয়া টোল প্লাজায় বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ যাচাই করে নিতে হবে। নতুন বা প্রথম নিবন্ধন করা গ্রাহকদের একবার এই প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে। এরপর পদ্মা সেতুর ইটিসি লেন ব্যবহার করে পারাপারের সময় নির্ধারিত গতিসীমা অনুসরণ করে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
নগদের এই সেবার মাধ্যমে যাতায়াত এখন আরো দ্রুত, স্বাচ্ছন্দ্যময় এবং কোনও ধরনের অপেক্ষা ছাড়া পদ্মাসেতু পারাপার করা যাবে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য নগদের ভেরিফায়েড ফেসবুক পেজ বা ওয়েবসাইটে পাওয়া যাবে।
