Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ
    জাতীয়

    নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

    জানুয়ারি ১৯, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Election-Commision
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।১৯ জানুয়ারি (সোমবার) প্রকাশিত এই রোডম্যাপ অনুযায়ী,২০ জানুয়ারি (মঙ্গলবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

    রোডম্যাপে বলা হয়েছে, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত তথ্য সংগ্রহ, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুসরণ, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনসহ নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই দিনে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের আনুষঙ্গিক ব্যয় নির্বাহ সংক্রান্ত নির্দেশনাও জারি করা হবে।

    ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি জারি করবে ইসি।

    ২২ জানুয়ারি ব্যালট পেপার মুদ্রণ তদারকি সংক্রান্ত অফিস আদেশ জারি, মাঠপর্যায়ে নির্বাচনী ব্যয়ের দ্বিতীয় দফা অর্থ বরাদ্দ এবং ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হবে।

    ২৪ জানুয়ারি নির্বাচনী সামগ্রী যাচাইকরণ, ব্যালট পেপার ও সিলের গোপনীয়তা রক্ষা, ভোটগ্রহণ ও ভোট গণনা পদ্ধতি, ফলাফল একত্রীকরণ এবং নির্বাচনী প্রচারণা বন্ধের সময়সীমা নির্ধারণসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে। একই দিনে আইনশৃঙ্খলা ও সমন্বয় ডেল গঠন এবং বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

    ২৫ জানুয়ারি গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসকে ব্যালট পেপার মুদ্রণের চূড়ান্ত আদেশ দেওয়া হবে। ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পর্যবেক্ষকদের অনুমতি প্রদান করা হবে।

    নির্বাচনের

    সম্পর্কিত খবর

    আজ জাতীয় সংবিধান দিবস

    নভেম্বর ৪, ২০২৬

    দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা

    নভেম্বর ৩, ২০২৬

    মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    নভেম্বর ৩, ২০২৬

    আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা

    নভেম্বর ২, ২০২৬

    গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর

    নভেম্বর ২, ২০২৬

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

    নভেম্বর ১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই…

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.