Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন
    জাতীয়

    পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন

    জানুয়ারি ১৭, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Economic Advisor
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহবান জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পে-স্কেল সংক্রান্ত কমিটি করা হয়েছে। তাদের প্রতিবেদন পেলে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে নাটোরের গুরুদাসপুরে মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, পে-স্কেল নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার। এ বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে সবাইকে।

    গণভোট প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটবে গণভোটে। ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। আমি নিজেও বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরছি। সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ।

    অর্থ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান।

    এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও গুরুদাসপুর ইউএনও ফাহমিদা আফরোজ উপস্থিত ছিলেন।

    পুঁজিবার্তা

    অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল

    সম্পর্কিত খবর

    ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

    সেপ্টেম্বর ২, ২০২৬

    তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

    আগস্ট ২০, ২০২৬

    তিন জেলার ডিসি প্রত্যাহার

    আগস্ট ১৯, ২০২৬

    নতুন পুলিশ সুপার তিন জেলায় নিয়োগ

    আগস্ট ১৩, ২০২৬

    জাতীয় পরিচয়পত্রের নবায়ন প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করছে ( ইসি )

    জুলাই ২২, ২০২৬

    ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

    জুলাই ২১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.