আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের পঞ্চম দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচন কমিশন (ইসি) মোট ১০০ জন প্রার্থীর আপিল শুনানি গ্রহণ করে, যার মধ্যে ৭৩ জনের আপিল মঞ্জুর করা হয়েছে।
১৪ জানুয়ারি (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২) এ এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।
