Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ২৬ দেশকে আমন্ত্রণ ইসির
    জাতীয়

    ২৬ দেশকে আমন্ত্রণ ইসির

    জানুয়ারি ৮, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Election-Commision
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৬টি দেশ ও ৭টি আন্তর্জাতিক সংস্থা থেকে মোট ৮৩ জন প্রতিনিধিকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বিদেশি এই পর্যবেক্ষকদের উপস্থিতিতে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বিশ্বদরবারে আরও সুদৃঢ় হবে বলে আশা করছে ইসি।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে নাসিরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এই বিশাল কর্মযজ্ঞ পর্যবেক্ষণের জন্য ভারত, পাকিস্তান, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৬টি দেশ এবং ৭টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

    যেসব দেশ ও সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে ইসি। দেশগুলোর মধ্যে রয়েছে- প্রতিবেশী দেশ ভারতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন গনেশ কুমার। পাকিস্তানে প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা এবং নেপালে রাম প্রসাদ ভাণ্ডারি।

    ভুটানের ডিকি পেমা (প্রধান নির্বাচন কমিশনার), শ্রীলঙ্কার আর এম এ এল রত্নায়েকে (চেয়ারম্যান, নির্বাচন কমিশন), মালদ্বীপের মোহাম্মদ জাহিদ (প্রেসিডেন্ট, নির্বাচন কমিশন), থাইল্যান্ডের নারাং কলানওয়ারিন (চেয়ারম্যান), ইন্দোনেশিয়ার মোহাম্মদ আফিফুদ্দিন (চেয়ারম্যান), ফিলিপাইনের অ্যাটর্নি জর্জ এরউইন এম গার্সিয়া (প্রধান কর্মকর্তা), জাপানের ফুরুয়া মাসাতাকা (চেয়ার, সেন্ট্রাল ইলেকশন ম্যানেজমেন্ট কাউন্সিল), দক্ষিণ কোরিয়ার রো তায়ে-আক (চেয়ারম্যান, ন্যাশনাল ইলেকশন কমিশন)।

    এ ছাড়া পশ্চিমা দেশগুলোর মধ্যে কানাডার চিফ ইলেক্টরাল স্টিফেন পেরাল্ট, ফ্রান্সের কনস্টিটিউশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট রিচার্ড ফেরান্ড এবং রাশিয়ার চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন এলা আলেকজান্দ্রোভনা পামফিলোভা, অস্ট্রেলিয়ার জেফরি পোপ এপিএম (ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার), নিউজিল্যান্ডের কার্ল লে কুয়েন (চিফ ইলেক্টরাল অফিসার), তুরস্কের আহমেদ ইয়েনার (চেয়ারম্যান, সুপ্রিম ইলেকশন বোর্ড), জর্ডানের এইচ ই ইঞ্জিনিয়ার মুসা মায়তাহ (চেয়ারম্যান, বোর্ড অব কমিশনারস), নাইজেরিয়ার প্রফেসর জোশ ওজো আমুপিতান (চেয়ারম্যান), সাউথ আফ্রিকার সাই মামাবোলো (চিফ ইলেক্টরাল অফিসার)। এ ছাড়া কাজাখস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, রোমানিয়া, মালয়েশিয়া ও মঙ্গোলিয়ার নির্বাচনী প্রধানদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

    সম্পর্কিত খবর

    আজ জাতীয় সংবিধান দিবস

    নভেম্বর ৪, ২০২৬

    দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা

    নভেম্বর ৩, ২০২৬

    মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    নভেম্বর ৩, ২০২৬

    আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা

    নভেম্বর ২, ২০২৬

    গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর

    নভেম্বর ২, ২০২৬

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

    নভেম্বর ১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই…

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.